1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পলাতক আসামি গ্রেপ্তার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মোহনগন্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামে থাকতেন তার বাবার নাম. মো নুরুল ইসলামের । তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা সনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আসামিকে মোহনগঞ্জ থানা পুলিশ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে । রাত দশটায় সাব -ইন্সপেক্টর আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি নিয়ে যান । তার গ্রামের বাড়ি আদর্শ নগর এলাকায় মহড়া। সে খুরশিমুল হাই স্কুলে লেখাপড়া করেছে। ২০০০ সন থেকে ধামরাই এলাকায় অবস্থান করে ব্যবসার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত ছিল। পেরিরচর হচ্ছে মামার বাড়ি। সেপ্টেম্বর মাস হতে গ্রামের বাড়িতে ও মামার বাড়িতে অবস্থান করছিল।

ওসি মো. আমিনুল ইসলাম দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট