1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ১ কোটি ৪৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থ্রী পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়িসহ চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি এর অভিযানিক দল।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্য সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট