1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় পর্দানসীন নারীদের স্মারকলিপি প্রদান! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় যাচাইসহ এনআইডি কার্ড প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন পর্দানসীন নারীরা। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
জেলা নির্বাচন অফিসের সামনে “পর্দানসীন নারী সমাজ” এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে তাঁরা তিন দফা দাবি তুলে ধরেন।

এসময় তাঁরা বলেন, ধর্মীয় কারণে ছবি তুলতে না পারায় এনআইডি কার্ড পাচ্ছেন না পর্দানসীন নারীরা। এজন্য নাগরিক সেবা নিতে পারছেন না তাঁরা। প্রায় ৩০ লাখ পর্দানসীন নারীর এনআইডি আটকে রয়েছে। গত ১৬ বছর নির্বাচন কমিশনের কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানীসন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন। ফলে এনআইডি কার্ড ছাড়া কোনো পর্দানসীন নারী নিজের জমি বিক্রি করতে পারছেন না, সরকারি ত্রাণ সহায়তাও নিতে পারছেন না। এছাড়া সন্তানদের স্কুলেও ভর্তি করাতে সমস্যা হচ্ছে এনআইডি কার্ড না থাকার কারণে। তাই বৈষম্যহীন দেশ গঠনের অংশ হিসেবে মুখচ্ছবির বদলে ফিঙ্গারপ্রিন্টের মতো আধুনিক পদ্ধতিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে এনআইডি কার্ড প্রদানের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে পর্দানসীন নারী সমাজের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা হক, আহমদ আয়িশা সিদ্দিকা ও শাহনাজ পারভীন সহ আরও অনেকেই।
পরে মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পর্দানশীন নারী সমাজের পক্ষ থেকে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা। উক্ত মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরেন তাঁরা।
দাবিগুলো হলো- ১) বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানসীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ২) পর্দানসীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। এজন্য সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। ৩) পর্দানসীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট