1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

বিজয়নগরে হেফাজতে ইসলামের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
১৭ই মার্চ সোমবার বিকাল ৪টার দিকে বুধন্তী ইউনিয়ন এর ইসলামপুরে আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসা মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিজয়নগর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক পরিচিত সভার পরবর্তীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হাফেজ কারী মোবাশ্বির হোসেন এর কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। মাওলানা কবির হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মুফতি মোবারক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতী বোরহান উদ্দিন কাসেমী, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতী আলী আজ্জম কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম, মুফতী এনামুল হক বাশারী, মুফতী রহমত উল্লাহ কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শাখা হেফাজত ইসলামের সিনিয়র সহ সভাপতি মুফতী সাইদ আল মামুন,হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিজয়নগর উপজেলা শাখা হেফাজতে ইসলামের সম্মানিত সদস্য মাওলানা আলাউদ্দিন বিন কফিল সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অধিকাংশই বক্তব্যে অংশ গ্রহন করেন। তাদের একটাই দাবি মুখ্য হয়ে উঠে এসেছে আর তা হল হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা আছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট