1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি সিলেট জেলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৮ মার্চ হঠাৎ করে উপজেলা প্রশাসন ১০ নম্বর এলাকায় অভিযানে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে করে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা নয়, কয়েক হাজার শ্রমিকও জড়িত রয়েছে। এতে সবাই লোকসানের মুখে কর্মহীন হয়ে পড়েন। অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধে ও বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, জাফর আহমদ, রুহান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট