1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ১৪৪ নারীকে বিএনপির সেলাই মেশিন বিতরণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ(জেলা)প্রতিনিধিঃ ★-মোঃ মাহাবুবুর রহমান(টিপু)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সোমবার সকালে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও সদর পৌরসভার ১৪৪ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, “নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে।”
তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট