1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়ন বিএনপি’র  ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা  ও সিলেট ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন বলেছেন কোন চাঁদাবাজ, চোরাকারবারি, সন্ত্রাসী, বিগত ফ্যাসিবাদি সরকারের দালালদের বিএনপিতে ঠাই হবে না।

কোনো অবস্থাতেই চাঁদাবাজ, দখলবাজের স্থান বিএনপিতে হবে না। তিনি বলেন, ত্যাগীদের মুল্যায়ন করতে হবে। এরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিষ্ট দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। তাই তাদের অবমুল্যায়ন করার প্রশ্নই উঠেনা।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর আপনারা (জনসাধারণ) সংগ্রাম করেছেন। বর্তমানে দেশের মানুষের চাহিদা হচ্ছে তারা নির্বাচন চায়। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই দেশের সংস্কার করতে চায়। তাই গণতন্ত্র হচ্ছে সংস্কারের পূর্ব শর্ত।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় এখন অনেকটা সুস্থ আছেন। অচিরেই তিনিসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

বুধবার ২৬শে মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী ইফতার মাহফিল কর্মসূচির আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর  ইউনিয়ন বিএনপির  যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে, দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্থানীয় পীরের বাজারে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত সভায়  সভাপতিত্ব করের শাহজাহান চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক রুস্তমপুর ইউনিয়ন বিএনপি ও সঞ্চালনায় ডাক্তার আলী আমজাদ ও আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায়  সভাটি অনুষ্ঠিত হয়।

বিশেষ  অতিথির বক্তব্য রাখেন এম এ মতিন সিনিয়র সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও উপদেষ্টা সিলেট জেলা বিএনপি, ওমর আলী, সাবেক চেয়ারম্যান তোয়াকুল ইউনিয়ন, সাবেক সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা বিএনপি, মদরিস শালী সাবেক সহ-সভাপতি গোয়ানঘাট উপজেলা বিএনপি, এম এ হক সাবেক দপ্তর সম্পাদক গোয়াইনঘাট  উপজেলা বিএনপি।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সোলায়মান সিদ্দিকী  সাধারণ সম্পাদক সিলেট মহানগর কৃষক দল, মাওলানা কামাল উদ্দিন সদস্য সচিব জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা, আহমদ হুমায়ুন জামাল আহবায়ক গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল, আব্দুল কাদির রাফি সভাপতি রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদ, আব্দুল শুক্কর, নুরুল আমিন মেম্বার, শাহ জামান চৌধুরীর, মাহবুব আলম, রাফি আবু কালাম, রাকিবুর রহমান সুনাম, ওয়াহিদ, আলিম উদ্দিন, আব্দুল সাত্তার,  সুমন আহমেদ,  ফারুক উদ্দিন, সোমসু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ইফতার মাহফিলের মধ্যে দিয়ে দলের সম্প্রীতির বন্ধন একটি সুন্দর ও শক্তিশালী ঐতিহ্যের প্রতিচিত্র। ইফতার মাহফিলের মতো আয়োজন এই সম্পর্ককে আরও গভীর করবে।

এই পবিত্র রমজানে আমাদের একসঙ্গে ইফতার করার মাধ্যমে দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুবর্ণ সুযোগ। উক্ত ইফতার মাহফিলে সকলের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মীদের বন্ধন আরো মজবুত হওয়ার প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট