1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ভালুকায় ঈদ উপহার বিতরণে মানবতার দৃষ্টান্ত স্থাপন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে গোপনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন হাজ্জাতুল তৌহিদ বাবু। কোনোরকম প্রচার-প্রচারণা বা ক্যামেরার সামনে আসা ছাড়াই তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকেই তিনি অসহায় ও দুস্থদের সহায়তায় কাজ করে যাচ্ছেন। ঈদ উপহার বিতরণ প্রসঙ্গে তার ঘনিষ্ঠজনরা বলেন, “লোক দেখানো সাহায্য নয়, বরং প্রকৃত অর্থেই যারা কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়ানোই বাবু ভাইয়ের লক্ষ্য।”

তারুণ্যের প্রতিনিধি হিসেবে হাজ্জাতুল তৌহিদ বাবু এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য তরুণ সমাজ তাকে নিজেদের ‘আইডল’ হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করবেন।

এই নিঃস্বার্থ কাজ দেখে এলাকার মানুষ আশাবাদী, তিনি আগামীতে আরও বড় পরিসরে সমাজসেবায় আত্মনিয়োগ করবেন। আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তার প্রতি জনগণের প্রত্যাশা ও সমর্থন ক্রমশই বাড়ছে।
“মানবসেবা লোক দেখানোর জন্য নয়, বরং হৃদয় থেকে করা উচিত”—এই চেতনাকে ধারণ করে কাজ করে যাচ্ছেন হাজ্জাতুল তৌহিদ বাবু। সমাজের প্রতি তার এই অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট