1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

সিলেটে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেটের ধুপাগোল স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযান সরকারি কাজে বাদাপ্রদান ও দৃস্কতকারীদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

আজ (১৬) এপ্রিল সকাল ১১ টায় ধূপাগুল বাজার পয়েন্টে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন ও মুজাম্মেল আলম সাদ্দামের পরিচালনা ধুপাগোল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি মো:সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হারিস উদ্দিন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক
মোঃ দিলোয়ার হোসেন,

তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীরা আওয়ামী ফ্যাসিস্ট দলের সন্ত্রাসী, তারা সুকৌশলে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে।

তিনি আরও বলেন, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে ও প্রশাসনকে অনুরোধ করেন।

উল্লেখ্য ‘ গত রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে ধূপাগুলে অবস্থিত অবৈধ স্টোন ক্রাশার মিলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, অভিযানে ১২টি অবৈধ স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম

অভিযানের শেষের দিকে স্টোন ক্রাশার মিলের কিছু মালিক ও শ্রমিকরা হঠাৎ দলবদ্ধভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। তাদের পাথর নিক্ষেপের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খাদিম নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও খাদিম নগর ইউনিয়ন জামায়াত ইসলামের সিনিয়র সহ সভাপতি, নাজিম উদ্দীন ইমরান, সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো:মামুন আল রশিদ হেলাল, খাদিম নগর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ছালেহ আহমদ শাহনাজ, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো:মন্তাজ আলী, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জামায়াত ইসলামি নেতা জয়নুল হক,সৈয়দ জয়নাল আবেদিন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক, আব্দুল মুমিন,আর বক্তব্য রাখেন, আশ্রব আলি,বিএনপি নেতা আব্দুল আহাদ,আব্দুল হক,সিলেট জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান,৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামিম আহমদ, ব্যবসায়ী টি,ইউ,রাজা পরিবহন ও ব্যবসায়ী নেতা আজাদ মিয়া,সিলেট সেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান,আর উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামরুল ইসলাম, আতাউর রহমান, আবুল কালাম আমিরুল ইসলাম বাবু,মনছুর আলম,শাহিনুর,
এলাকা বাশির পক্ষে শানুর আহমদ, কামাল মিয়া,সাইদুর রহমান, নিজাম মিয়া,খুরশিদ আলম,ছালেহ আহমদ, মুরাদ মিয়া,রাজিব হোসেন লিটু,শফিক মিয়া,আলি বাহার, সামছুল হক,দিলোয়ার হোসেন,শামিম আহমদ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট