1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোয়াইনঘাটের কুখ্যাত চাঁদাবাজ ঢাকাত দলের সরদার কামরুল গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটে গোয়াইনঘাট উপজেলার আলোচিত শীর্ষ চাঁদাবাজ কামরুলকে গ্রফতার করেছে র্যাব-৯।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অভিযান পরিচালনা করে তাকে গ্রফতার করেন।গ্রেফতারকৃত আসামী কামরুল ইসলাম (২৬), সে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া গ্রামের মৃত কুস্তর আলীর ছেলে।

চাঁদাবাজি মামলার ১নং আসামী কামরুলকে গোয়াইনঘাট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। চাঁদাবাজি মামলার ১নং আসামী ‘কামরুল’কে গোয়াইনঘাট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।

তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৮ মামলা রয়েছে। এই মামলার ১ নং আসামি কামরুল ইসলাম।এক প্রেসবিজ্ঞপ্তিতে কামরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগে প্রকাশ, লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা আলোচিত চাঁদাবাজ কামরুল ইসলাম। গোয়াইনঘাট বড় ব্রীজের পশ্চিম পাশে প্রতিদিন চাঁদাবাজি করে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে বার বার প্রতিবাদ করলেও  লাভ হয়কোননি।ফলে সে চাঁদাবাজিতে ভয়ংকর হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট