1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

লালমাই উপজেলায় রহস্যজনকভাবে গায়েব সৌর লাইট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার লালমাই উপজেলার রহমতআলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ের সরকারি সৌর বিদ্যুৎচালিত লাইটটি দীর্ঘদিন পূর্বে রাতের আঁধারে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। সরকারি বরাদ্দে স্থাপিত এই লাইটটি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোর উৎস।

কে বা কারা এই লাইটটি সরিয়ে নিয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী বলেন-চুরির ঘটনার পর এত বছর পার হলেও কোনো তদন্ত বা পুনরুদ্ধারের উদ্যোগ দেখা যায়নি।
এবং তারা সাবেক স্কুল কমিটির দায়িত্বহীনতা নিয়েও তুলছে নানাহ্ প্রশ্ন।

বিশেষ করে সন্ধ্যা সময়ে শিক্ষার্থীরা যখন বোর্ডিং বা প্রাইভেট শিক্ষকের বাসায় যাতায়াত করে, তখন আলো না থাকায় তাদেরকে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়।
এমনকি ছিনতাই,চুরি সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

বর্তমান কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে হয়তো এ সমস্যার সমাধান হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও আলোচনার ঝড় উঠেছে।

বিস্তারিত ও অপ্রকাশিত বিভিন্ন তথ্য নিয়ে আমাদের অনুসন্ধান টিমের কার্যকর চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট