1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

 

 

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। ০১ জুলাই কারাগার থেকে মুক্তি পান এসব বন্দি। কারামুক্তির বিষয়টি দৈনিক ঘোষণা কে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া দৈনিক ঘোষণাকে জানান, শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ থাকায় নিয়ম মেনে সিলেট কারাগার থেকে আটজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।

বাংলাদেশ কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের আট জন সহ সারা দেশে ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করা ৫৬ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দির আবেদন যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি অনুমোদন করেছে সরকার।

সংশ্লিষ্ট মহলের মতে, এ উদ্যোগ শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সংশোধিত বন্দিদের সমাজে পুনঃসম্পৃক্তির সুযোগ তৈরির পাশাপাশি কারাগারের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট