1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বিজয়নগরে সড়ক নির্মাণে অনিয়মের দায়ে মানববন্ধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি, দৈনিক খবরের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই এলাকায় ইসলামপুর ভাঙা ব্রিজ থেকে শশই সোনাই নদীর পাড় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শশই উত্তর মধ্যপাড়া ব্রিজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ।

এসময় বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম রাষ্টু মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, মিয়া ইয়ার মোঃ রাসেল ও মুন্সি আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, প্রায় সাত মাস আগে ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। নির্মাণ শুরুর কিছুদিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করে। স্থানীয়দের একাধিকবার প্রতিবাদ সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার তা আমলে নেয়নি।

বক্তারা প্রকল্পটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্টর মনির হোসেন বলেন, “আমার কাজ এখনো শেষ হয়নি। কোথাও যদি নিম্নমানের কাজ হয়ে থাকে, তাহলে তা অবশ্যই পরিবর্তন করা হবে। কাজের মেয়াদ এখনো দুই মাস রয়েছে। তবে রাস্তার দুই পাশে পাইপ বসিয়ে বালু উত্তোলনের কারণে কাজের কিছু সমস্যা হচ্ছে।”

বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, “কিছু নিম্নমানের কংক্রিট ব্যবহারের অভিযোগ ছিল, যা ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। কাজ এখনও চলমান রয়েছে এবং এতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট