1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

মোহনগঞ্জ প্রেসক্লাব’ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার মোহনগঞ্জে “মোহনগঞ্জ প্রেসক্লাব” ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় পৌর শহরের দৌলতপুরে ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ন সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, রিংকু রায়, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর  প্রমুখ।

এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদাসহ পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুল আমিন, হিসাব রক্ষক পার্থ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে সাংবাদিকদের কাজ আরও সহজ ও গতিশীল হবে মন্তব্য করে ইউএনও জুয়েল আহমেদ বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকতা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত হবে, যা নির্ভুল ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করবে।

প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা বলেন, “দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণের প্রয়োজন ছিল। আজকের ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগোলাম।

উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়।। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট