1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বীর মুক্তিযোদ্ধা, লেখক ও প্রকাশক মহিউদ্দিন শাহ আলম নিপু আর নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

নুরুল আবছার নূরী চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি!

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক, প্রকাশক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু আর নেই।
আজ শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
মহিউদ্দিন শাহ আলম নিপু ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রেলওয়ে শ্রমিক নেতা আওয়াজি উল্লাহর সুযোগ্য সন্তান। তাঁর পৈত্রিক নিবাস চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যানুরাগী ও সংস্কৃতির ধারক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে সৃজনশীল প্রকাশনা জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গন, প্রকাশনা জগত এবং মুক্তিযোদ্ধা সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর ছেলে জানিয়েছেন, মরদেহ চট্টগ্রামে আনা হচ্ছে এবং জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
আমরা মহিউদ্দিন শাহ আলম নিপু ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আলোকিত মানুষদের প্রস্থান কখনো শূন্যতা নয়, তা হয়ে ওঠে অনুপ্রেরণার দীপ্ত আলেখ্য।
মহিউদ্দিন শাহ আলম নিপু ছিলেন তেমনই এক আলো ছড়ানো মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট