1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

নির্বাচনের সাড়ে ৩ বছর পর জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান হলেন হাসান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটের জকিগঞ্জে নির্বাচনের সাড়ে তিন বছর পর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ।

রোববার (৩ আগস্ট) বিকেলে সিলেটের জেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তাঁকে শপথ পাঠ করান।

এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ঘরানার প্রার্থী হাসান আহমদ চশমা প্রতিকে পান ২হাজার ৯৭৮ ভোট। পরে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার জন্য সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসান আহমদ।

দীর্ঘদিন পর ভোট গণনা শেষে ৭৮ ভোট বেশি পাওয়ার হাসান আহমদকে বিজয়ী ঘোষণা করেন সিলেটের সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপূল সংখ্যক নেতৃবৃন্দ ও জকিগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণ।

ইউপি চেয়ারম্যান হাসান আহমদ বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি অত্যন্ত খুশি। জকিগঞ্জ ইউনিয়নের জনগণের প্রদি আমি কৃতজ্ঞ। তারা আমাকে নির্বাচিত করলেও বিগত আওয়ামী সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আগামী দিনের সুন্দর পথচলায় আমার প্রিয় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট