1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

সৈরাচার পতনের বর্ষপূর্তি গোয়াইনঘাটে জামায়াতের গণ মিছিল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিবসটি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে দলটির গোয়াইনঘাট উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় একটি গণমিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ মিছবাহ উদ্দিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, ফ্যাস্টিস্টের দোসর যারা এখানো প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে এবং দেশে-বিদেশে আছে আমরা অতিদ্রুত তাদের বিচার চাই। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা চাই না ভারতের আধিপত্যবাদ আবারও প্রতিষ্ঠিত হোক। আমরা চাই ইনসাফপূর্ণ ও মানবিক একটি সমাজ। তিনি আরো বলেন, আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে। আমাদের দ্বিতীয় স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আমরা কথা বলতে পারছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার সাইদুর রহমান, নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ, ডাক্তার আব্দুন নূর, উপজেলা সেক্রেটারি ইমরান আহমেদ, জয়নুল আবেদীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট