1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

গাঁজা সহ গোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, ফরিদপুরের র‌্যাব- ১০ এর স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলাম।

র‌্যাব সূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে। বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। তল্লাশির পর মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তারা ঢাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটককৃতদের ভাটিয়াপাড়া র‌্যাব–৬ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট