বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

পাংশায় দুর্গাপুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

সভায় বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শাহেদা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণতোষ কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস।

এসময় পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর শহরে যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরন, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও সনাতন ধর্মের এই প্রধান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম কমিটির নিকট আহ্বান জানানো হয়। যার যার অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অতুল সরকার (১৬/০৯/২৫)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews