1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

নরসিংদীর আলম বালিতে আধিপত্য বিস্তার নিয়ে ১জন নিহত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর আলোক বালীতে পুনরায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ দুপক্ষের আরও ১০ জন আহত হয়েছে বলে জানা যায় । অদ্য ২৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে আলোক বালীর ইউনিয়ন মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোক বালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদল এর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোক বালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে অদ্য সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বর্তমান বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, আলোক বালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন ১০ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য,এর আগে একই ইউনিয়ন এর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।নরসিংদীর আলম বালিতে আধিপত্য বিস্তার নিয়ে নিয়ত 1 আহত ১০।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর আলোক বালীতে পুনরায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ দুপক্ষের আরও ১০ জন আহত হয়েছে বলে জানা যায় । অদ্য ২৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে আলোক বালীর ইউনিয়ন মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোক বালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদল এর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোক বালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে অদ্য সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বর্তমান বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, আলোক বালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন ১০ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য,এর আগে একই ইউনিয়ন এর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক সাবেক মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী গ্রেফতার হয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ইন্তেকাল করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট