1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ফটিকছড়ি পৌরসভার সকল পূজা মণ্ডপে শিক্ষা সামগ্রী বিতরণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফার কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে ফটিকছড়ি পৌরসভার প্রতিটি পূজা মণ্ডপে শিক্ষা সামগ্রী, বস্ত্র ও লিফলেট বিতরণ করেছেন, সাবেক ছাত্রনেতা,জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জালাল উদ্দীন চৌধুরী।

৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ও ১ই অক্টোবর তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর এলাকার প্রত্যেকটি মন্ডপ পরিদর্শন করেন।

এ কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধায়ন করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিবুল্লাহ চৌধুরী বাহার।

এতে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রবিহীন রাজনীতির কারণে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি—সবকিছুই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া আওয়ামীলীগ। এই অবস্থায় গণতন্ত্র সমুন্নত রাখতে শুধু শিক্ষা সামগ্রী ও বস্ত্র বিতরণ নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গণমানুষের কাছে বিএনপির ৩১ দফার মুক্তির সনদ পৌঁছে দিচ্ছি এবং আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রকামী মানুষের দেশ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন কাজল, ইলিয়াস বাবুল,ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক করিম উদ্দীন মানিক,ছাত্রনেতা মো. নঈম উদ্দীন নয়ন, জিবাত হোসেন রুবেল, মামুন উদ্দীন, মো. জাফর ইকবালসহ আরো অনেকে।

কর্মসূচি চলাকালে পূজা মণ্ডপের আয়োজক ও সাধারণ মানুষ বিএনপি’র নেতৃবৃন্দ দের এই উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট