1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

নরসিংদীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে দেশজুড়ে শিক্ষকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ এমপিও শিক্ষক,কর্মচারী ফোরাম, নরসিংদী জেলা শাখা। অদ্য সকালে উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক,কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন নকশিশ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ পাঠান, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন,শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলা দেশের শিক্ষা ও মানবিকতার ওপর আঘাত এনেছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,শিক্ষক সমাজকে অপমানিত বা নির্যাতনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার এবং সমাজের সচেতন অংশের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষক সমাজের প্রতি সম্মান ও দ্রুত তাঁদের দাবি পূরণসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট