1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

হাসিনার ফাঁসির রায়ে দিনাজপুরে মিষ্টি বিতরণ। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি

চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালতের এ রায়ের খবরে দিনাজপুরে ছাত্র-জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর শহরের বড় ময়দানের জিমন্যাসিয়ামের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের লিলিমোড়ে পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জুলাই যোদ্ধারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায়। এর পাশাপাশি দিনাজপুর শহরে ফ্যাসিস্ট সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন রাহুল। এই মামলা এখন পর্যন্ত তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলাসহ সারা বাংলাদেশের অন্যান্য সকল মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, জুলাই যোদ্ধা মিনহাজ রহমান, শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারুকসহ অর্ধশত জুলাই যোদ্ধা।
১৭-১১-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট