1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

মাধবপুর হাইওয়ে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। মাধবপুর মহাসড়কের অংশে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ অভিযানে সড়কের দুই পাশের গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী।

এসময় মাধবপুর থানার ওসি সহিদ উল্যা এবং মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সকাল থেকে আল আমিন ফুডফেয়ার পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে চলে উচ্ছেদ অভিযান।

দীর্ঘদিনের দখলের জট, ফুটপাতের ওপর দোকান গড়ে ওঠা, সড়কের ধারে কাঠামো নির্মাণ সব মিলিয়ে এলাকায় সৃষ্টি হয়েছিল নৈরাজ্যকর পরিস্থিতি।

৬ লেন প্রকল্পের কাজও বাধাগ্রস্ত হচ্ছিল বারবার।
সওজ–এর কর্মকর্তাদের দাবি, সড়ক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতেই এ অভিযান।

ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন,মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। উন্নয়নকাজে প্রতিবন্ধকতা দূর করতেই আজকের অভিযান।”

এ বিষয়ে ওসি সহিদ উল্যা বলেন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখল ছাড়াও অন্য অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।

দিনভর অভিযানে মাধবপুরের গুরুত্বপূর্ণ অংশ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা, নিয়মিত মনিটরিং থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে, কমবে দুর্ঘটনা আর ভোগান্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট