1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে প্রধান উপদেষ্টা যথেষ্ট আন্তরিক, বিশেষ সহকারী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী, মনির হায়দার বলেছেন, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে প্রধান উপদেষ্টা যথেষ্ট আন্তরিক আছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ার এন্ড কনভেনসন সেন্টারে পদ্মা ব্যারেজ, ২য় পদ্মা সেতু ও আলোকিত রাজবাড়ী গড়ায় প্রত্যয়ে এক সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনির হায়দার বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী দিনের যুদ্ধ হবে পানি নিয়ে। পানি দেশের রাষ্ট্রীয় সম্পদ ও সম্ভবনার বিষয় ।
তিনি বলেন, এত বড় একটি প্রকল্প শেষ হতে অনেক সময় প্রয়োজন হবে, তাই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে খুব দ্রুত লং মার্চ টু হাবাসপুর দেওয়া হতে পারে।

পদ্মা ব্যারেজ, ২য় পদ্মা সেতু ও আলোকিত রাজবাড়ী গড়ায় প্রত্যয়ে অনুষ্ঠিত সেমিনারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পদ্মা ব্যারেজ এবং ২ য় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত গোলাম মনীহ, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির মহাসচিব, ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মোঃ হাফিজুল হক, প্রধান সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেন জালাল বক্তৃতা রাখেন।
২২/১১/২৫- ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট