1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

এইডস ঝুকিতে দৌলতদিয়ার আড়াই হাজার যৌনকর্মী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে মারণব্যাধি এইডস সংক্রমণের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে প্রায় আড়াই হাজার নারী। চলতি বছরের জুন মাস পর্যন্ত গত পাঁচ বছরে এই যৌনপল্লিতে এইডস রোগে আক্রান্ত হয়েছে ছয় জন। এর মধ্যে চার জন নারী যৌনকর্মী ও অন্য দুজন পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগ সংক্রমণে প্রয়োজনীয় আচরণগত নানা কারণ স্পষ্ট বিদ্যমান থাকায় দৌলতদিয়া যৌনপল্লির সব যৌনকর্মীসহ তাদের কাছে আসা পুরুষরা সহজেই এইডসে আক্রান্ত হতে পারে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এসটিআই, এইচআইভি এবং এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লিসহ আশপাশের এলাকায় নিয়মিত নানা কার্যক্রম চালিয়ে আসছিল দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রসহ বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ। কিন্তু এই প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে সেখানে এসটিআই, এইচআইভি ও এইডস প্রতিরোধ কার্যক্রম বন্ধ হয়ে আছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় যৌনপল্লি এটি। সেখানে প্রায় আড়াই হাজার নারী যৌনকর্মীর বসবাস। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুরুষ খদ্দের আসে ওই পল্লীতে। এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব আচরণের ফলে এইডস সংক্রমিত হয়, তার সবই দৌলতদিয়া যৌনপল্লীতে বিদ্যমান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের দিক নির্দেশনা অনুযায়ী দৌলতদিয়া যৌনপল্লিতে এইচআইভি, এইডস প্রতিরোধে কাজ করছিল গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ। এ দুই সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য মতে, গত পাঁচ বছরে দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার ছয়জন এইডসে আক্রান্ত হয়েছে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (ম্যানেজার) মোঃ জুলফিকার আলী জানান, এইডস আক্রান্তদের মধ্যে চার নারী যৌনকর্মী ও দুজন পুরুষ রয়েছেন। তিনি বলেন, এইচআইভি এইডস প্রতিরোধে দৌলতদিয়া যৌনপল্লীতে কার্যক্রম চলছিল। কিন্তু প্রকল্পের মেয়াদকাল শেষ হয় গত জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এখানে এইডস প্রতিরোধ কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছরের জুন সহ পাঁচ বছরে দৌলতদিয়া যৌনপল্লীর তিন নারী যৌনকর্মী ও দুই পুরুষ খদ্দেরের দেহে আমরা এইডস পজিটিভ পেয়েছি। অন্য এক নারী যৌনকর্মীর দেহে এইডস পজিটিভ পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ। পরে এইডসে আক্রান্ত ওই রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশের দৌলতদিয়া শাখর সহকারী ব্যবস্থাপক শেখ রাজীব জানান, প্রকল্প চলাকালে নিয়মিত রক্ত পরীক্ষায় ৪০ বছর বয়সী এক নারী যৌনকর্মীর দেহে এইডস পজিটিভ ধরা পড়ে। ওই নারীকে আলাদা রেখে তাকে নিয়মিত ঔষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে আসছিলাম। কিন্তু প্রকল্পের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় কর্মকাণ্ড বন্ধ হয়ে আছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শরীফ ইসলাম জানান, দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনকর্মীদের কাছে আসা খদ্দেররা মারাত্মক এইডস ঝুঁকির মুখে রয়েছে। মারণব্যাধি এইডস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।
(০৪/১২/২৫)বার্তা প্রেরক অতুল সরকার । রাজবাড়ী 01711050937

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট