1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে অর্ধশতাধিক আহত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষিজমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট