বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে।
মোঃ মাহাবুবুর রহমান(টিপু)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উদ্বোধনের মধ্য দিয়ে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ৪ নম্বর ওয়ার্ড হেলাই গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতি:দা:) কবীর হাচান,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার দাস,পৌর স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির এবং ইপিআই টিকা দান কর্মীরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় মোট ২১ হাজার ১৮৭ জন এবং পৌর এলাকার ৩২টি কেন্দ্রের মাধ্যমে ৮ হাজার ৮০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন,” হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার দেশব্যাপী জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে।হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না দিলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কালীগঞ্জ উপজেলা এবং পৌর এলাকায় এই কর্মসূচি সফল হলে বড় ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এজন্য প্রত্যেক অভিভাবককে টিকাদানে উপযুক্ত শিশুকে অবশ্যই টিকা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews