
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার(কুমিল্লা)
কুমিল্লা জেলার লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা জানুয়ারি ২০২৬,রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় জামতলী প্রেসক্লাবের অফিসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে,
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জয়নাল আবদীন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমাই থানার তদন্ত ওসি মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি’র সভাপতি
মোঃ মাসুদ করি,
লালমাই প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালিন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল আবদীন জয়, দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল, দৈনিক কুমিল্লা কণ্ঠ ও এস.ডি টেলিভিশনের সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু,দৈনিক স্বাধীনভোর প্রত্রিকার সাংবাদিক রবিন মজুমদার, খোলা কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম,কুমিল্লার আলো পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, সাপ্তাহিক চলন পত্রিকার সাংবাদিক মোঃ উল্লাহ, দৈনিক ৭১ পত্রিকার সাংবাদিক খন্ধকার আবাদ মিয়া,দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক মোঃ মাইনুদ্দিন,
লালমাই উপজেলা প্রতিষ্ঠার পরবর্তী সময়ে ২০১৮ সালের ১ জানুয়ারি উপজেলার একমাত্র পেশাজীবী সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে লালমাই প্রেস ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি লালমাই উপজেলা বাসীর আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি সুখে-দুঃখে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়,একই সঙ্গে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের উপস্থিত ছিল,
লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম জানান, “সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষায় লালমাই প্রেস ক্লাব আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।