বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে পৌরভবন চত্বরে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী এম. এ. মালেক মন্ডল। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারী আজিজুল হক।

অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য দেন- গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক টিপু রাজু আহমেদ ওবায়দুর রহমান সুজন সারোয়ার হোসেন সুলতানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ই/তা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews