1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

চুনারুঘাটে দেশীয় অস্ত্র সহ ডাকাত আক্কাস সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

 

মীর দুলাল।। চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলী (৩০) আটক হয়েছে।

এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সূত্রে জানা যায়,
গত কাল রাতে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)।

এর আগে পৃথক এক অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যে আক্কাস আলীর অবস্থান শনাক্ত করা হয়।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ অস্ত্র, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ছোট ছুরি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আক্কাস আলী দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে এবং এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপোর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট