1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বাহুবলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক ও অস্ত্র কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন যে বাহুবলের মিরপুর বাজার সংলগ্ন পূর্ব জয়পুর এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আলকাছ মিয়া, রিনা আক্তার ও মনির আহাম্মেদের বসতবাড়িতে একযোগে অভিযান চালায়।
অভিযানকালে বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩.৫ কেজি গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬টি মোবাইল ফোন, ৫টি ছুরি, ২টি বড় চাকু, ৩টি দা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুরাল, চেইন দিয়ে তৈরি ৪টি অস্ত্র, ২টি কুরাল, ১টি বল্লম, ৮টি লাঠি, ২টি কেচি, ৬টি টর্চ লাইট ও ১টি স্ক্যানার।

এ সময় যৌথবাহিনী রিনা আক্তার (৩৪), পিতা— মৃত কামাল মিয়া এবং মনির আহাম্মেদ (২৮), পিতা আব্দুল কাদেরকে আটক করে। আটককৃতদের স্থায়ী ঠিকানা পশ্চিম জয়পুর গ্রাম হলেও তারা বর্তমানে পূর্ব জয়পুর গ্রামে বসবাস করছিলেন।

অভিযান শেষে আটককৃত দুই আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ-এর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট