মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে মোটর সাইকেল ট্রেক্টক সংঘর্ষে যুবক নিহত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া রতনপুরে
দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় সাইকেলে থাকা
বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ ঘঠিকায় নিজামপুর ইউনিয়নের পাইকপাড়ার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন,আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews