1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মারুফ আহমদ।
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ বিদেশি প্রসাধনী ও ব্যাটারি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ মার্চ ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার একটি সড়কে অবস্থানরত একটি ডিআইজি পিকআপ গাড়ি তল্লাশি করে। এ সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে-
Ponds Bright Beauty Face Wash (100mg)-এর ৯৬ কার্টুন (প্রতি কার্টুনে ২৪ পিস), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।

SH Power Battery-এর ২৫ কার্টুন (প্রতি কার্টুনে ৫ পিস), আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) মো. ফয়েজ আহমদ (২২), (২) মো. তাজুল ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত পণ্যসমূহের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট