1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

অনিক পাঠান ,ক্রাইম রিপোর্টার ,হবিগঞ্জ ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখলা থেকে কমলপুর গ্রামের সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য রাস্তার দুই পাশে কেটে রাখা মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে হরিণখলা–কমলপুর সড়কের সংস্কার কাজ শুরু হলে রাস্তার দুই পাশে মাটি কেটে স্তুপ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, কমলপুর গ্রামের আবিদ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং নাজিরপুর গ্রামের কালা মিয়া রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছেন।
বুধবার (১১ মার্চ) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা বলেন মাটি বিক্রির অভিযোগ সত্য।
এ বিষয়ে রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো মাটি বিক্রির সঙ্গে জড়িত নই।”
অন্যদিকে কালা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একজন ট্রাক্টর চালক। ট্রাক্টরে করে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আমার কাজ। তবে আমি কোনো মাটি কাটার সঙ্গে জড়িত নই।”
কমলপুর গ্রামের বাসিন্দা জহুর আলীর ছেলে তারেক মির্জা, আঃ হাই সর্দারের ছেলে রুকন মিয়া সর্দার এবং আঃ আহাদ ছোট্টু মিয়ার ছেলে রানা অভিযোগ করে বলেন, “রুবেল মিয়ার যোগসাজেশে কালা মিয়ার ট্রাক্টরের মাধ্যমে রাতের অন্ধকারে রাস্তার মাটি বিক্রি করা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট