1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৮ .৩০ টায় গোপালগঞ্জ জাতীয় স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় । অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব আরিফ- উজ -জামান (উপ সচিব, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ) এস এম তারেক সুলতান ও
জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠান শেষে বিচারকের মূল্যায়নে মালেকা একাডেমির ছাত্র- ছাত্রীরা প্রথম স্থান অধিকার করেন । জেলা প্রশাসক মহোদয় প্রথম স্থান অর্জনকারী মালেকাডেমীর ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন এবং মালেকা একাডেমী অধ্যক্ষ, শিক্ষকসহ সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি যারা এই কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই আগামীতে আরো বেশি করে প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান করেন । সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন , আমরা ৭১ সালে অনেক রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছি । ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কোনভাবেই ভুলন্ঠিত হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী করে তুলতে হবে তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে । যে সমস্ত
বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে । অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ,কর্মকর্তা ,গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট