1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
পেঁয়াজ ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা পৌর শহরে। ভুক্তভোগীর পরিবার পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নারায়নপুর গ্রামের দবির মন্ডলের ছেলে ব্যবসায়ী ইমদাদুল হক মন্ডলের ওপর হামলা চালানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের পুরাতন বাজারের কায়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, লক্ষীপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে মান্নান ও মামুন মন্ডল ব্যবসায়ী ইমদাদুল হকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

ঘটনায় আহত ইমদাদুল হক বর্তমানে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট