1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ।

গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের
ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির
অভিযোগে স্থানীয়রা বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী
একজন নাম প্রকাশ না করার শর্তে
জানান , দীর্ঘ দিন যাবত মারুফের
মাদক ব্যবসা ও চাঁদাবাজির অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একযোগে রাস্তায় বের হয়ে প্রতিবাদ মিছিল করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন , সরকার যখন মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে সেক্ষেত্রে গ্রামের একজন ছাত্রদলের সভাপতি এমন কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না । তারা আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানী
বিভিন্ন আলোচনা সভায় মাদকের
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান করা সত্ত্বেও কিভাবে মারুফ মাদক ব্যবসা ও চাঁদাবাজি কর্মকাণ্ড পরিচালনা করে তাহা কোনভাবেই বোধগম্য নয়।

মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রশাসনিক, আইনগত, বিচারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধকে জিরো টলারেন্স
নীতি কে অগ্রাহ্য করে মারুফের এই কর্মকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার
(১৬ ‘এপ্রিল )বিকেলে

সাংবাদিকদের প্রশ্নে মারুফ শেখ বলেন, স্থানীয় মাদক সম্রাট নারী পাচারকারী নজরুল হাজরা ও হাসিব হাজরা মাদক মামলার আসামি। কোটালীপাড়া থানায় যার এফআইআর নং ২৭/১০৮ ও ১৮/৩৪০। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা গাজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন ও বিক্রি করে আসছে। আমি সহ স্থানীয় সচেতন জনসাধারণ এই মাদক বিক্রি করার প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক ব্যাবসায়ীরা। বিভিন্ন সময় খারাপ ভাষায় গালিগালাজ করে। আজ তারা সু কৌশলে সঙ্ঘবদ্ধভাবে মানববন্ধন করে মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কোনভাবেই মাদক ব্যবসা ও চাঁদাবাজি সহিত জড়িত নই ।দীর্ঘদিন যাবত সুনামের সহিত ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এলাকার মানুষের বিপদ- আপদে সহযোগিতা করি বলেই
আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য
কিছু মাদক ব্যবসায়ী একজোট হয়ে প্রতিবাদ মিছিল করছে । আমি এর তীব্র নিন্দা জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট