1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার,৩০ এপ্রিল,২০২৬ খ্র‍িঃ, দুপুর ১২ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণ,মাদক প্রতিরোধ উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, হাম প্রতিরোধ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।
উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।
উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রতিনিধি সাব ইনস্পেক্টর মোঃ ফারুক, লাকসাম ক্র‍সিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয় , উপজেলা প্রাণী সম্পাদক অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিন্টু চন্দ্র মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট