1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

রবিবার (০৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য, বাগেরহাট-২ আসন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম. এ. সালাম, জেলা বিএনপির সাবেক সভাপতি; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস; অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন,সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন,বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক ও সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট