1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে হাঁস আন্তে গিয়ে পানিতে ডুবে সাকোয়াদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকোয়াদ ওই এলাকার মৃত মমদেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাকোয়াদ তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে নদীতে নামেন। এসময় নদীর মাঝপথে গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট