1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন শহীদ মিনারটি এখন অবহেলা আর ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ভাষার মাস কিংবা বিজয়ের মাসে যে বেদীতে শ্রদ্ধার ফুল অর্পণ করা হয়, বছরের বাকি সময় সেটিই যেন ময়লা ফেলার ডাস্টবিনে রূপান্তরিত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন— শহীদদের স্মৃতির প্রতি এমন অবমাননা দেখার কি কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের ঠিক সামনে ও পাশে স্থানীয় বিভিন্ন বাসা-বাড়ি ও সংলগ্ন বাজারের দোকানদাররা প্রতিনিয়ত সমস্ত বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলছেন। সুনির্দিষ্ট কোনো ডাম্পিং জোন বা ময়লা ফেলার জায়গা না থাকায়, দেদারসে এই পবিত্র জায়গার পরিবেশ নষ্ট করা হচ্ছে। দিন দিন আবর্জনার স্তূপ বড় হতে থাকায় চারপাশের বাতাস যেমন দূষিত হচ্ছে, তেমনি উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নষ্ট হচ্ছে সমাজের স্বাভাবিক পরিবেশও।
বাজারের প্রধান এই রাস্তাটির বেহাল দশা ও চারপাশের অপরিচ্ছন্নতা যেন পুরো বাজার এলাকাকেই মৃত ও শ্রীহীন করে তুলেছে। এ বিষয়ে বাজারের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার বা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বললে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এখানে তার কিছুই করার নেই। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্ত দায়িত্ব মূলত পৌরসভার। কিন্তু পৌরসভার পক্ষ থেকেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান বজায় রাখতে এবং এলাকার পরিবেশ রক্ষার্থে স্থানীয় জনসাধারণ অত্যন্ত ক্ষুব্ধ। শহীদ মিনারের আশপাশে যেন আর কোনো ময়লা-আবর্জনা ফেলা না হয় এবং দ্রুত এই স্থানটি পরিষ্কার করা হয়— এটাই এখন পুরো ঘোড়াঘাটবাসীর দাবি।
এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের জন্য ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল কাউসার শেখ ‌,ও পৌর প্রশাসক মহোদয়ের জরুরি ও সুদৃষ্টি কামনা করছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও সুশীল সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট