1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ স্টাফ রিপোর্টার।

মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।

এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট