বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

হবিগঞ্জ-সিলেট সড়কে ৩জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল নিয়ে মৌলভীবাজার জেলা সাথে
দীর্ঘদিনের বিরোধের জেরে সমাধান না হলে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রবিবার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ বাস মালিক সমিতি, যা বর্তমানে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ নামে পরিচিত, ১৯৭৪ সাল থেকে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছে।

বক্তব্যে উল্লেখ করা হয়, নতুন মহাসড়ক নির্মাণের পর ২০০৬ সালে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল নিয়ে জটিলতা দেখা দিলে তৎকালীন সিলেট বিভাগীয় কমিশনার আঃ হাকিম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে হবিগঞ্জের বাসগুলোকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে ৪৮টি বাস পরিচালনা এবং শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও শেরপুর এলাকায় যাত্রী ওঠানামার অনুমতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই সমঝোতার ভিত্তিতে দীর্ঘ প্রায় দুই দশক শান্তিপূর্ণভাবে বাস চলাচল অব্যাহত থাকলেও ২০২৫ সালের অক্টোবর মাসে মৌলভীবাজার জেলার মালিক-শ্রমিকদের বাধার মুখে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপে বিষয়টির সাময়িক সমাধান হলেও চলতি বছরের ১০ মে শেরপুর এলাকায় হবিগঞ্জের বাস আটকে দেওয়ার ঘটনায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়।

বক্তব্যে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে গত ১৫ মে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে দুই জেলার প্রশাসন ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

এদিকে ১৬ মে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে পুলিশ প্রশাসনের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শেরপুর স্টপেজ ছেড়ে দেওয়ার প্রস্তাব গ্রহণ করলেও মৌলভীবাজার পক্ষ তা প্রত্যাখ্যান করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

মালিক-শ্রমিক নেতারা দাবি করেন, প্রায় ৫৩ বছরের পুরোনো একটি পরিবহন সেবা গত ১৪ দিন ধরে বন্ধ থাকায় প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ মে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আহ্বায়ক আলহাজ মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।

এ বিষয়ে মৌলভীবাজার জেলার মালিক-শ্রমিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews