সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সমন্বয় সভা রবিবার ২১ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ -উজ- জামান পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ কেম বাবর গোপালগঞ্জের বিদ্যমান আইনশৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলা পরিষদের প্রশাসক রফিকউজ্জামান বলেন, অন্যান্য যেকোনো সময়ের তুলনায় র্তমানে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রয়েছে । আগামী দিনে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে গোপালগঞ্জবাসী এগিয়ে যেতে হবে ।তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন ,আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোপালগঞ্জবাসী নিশ্চিন্তে দিন যাপন করতে পারছে। জেলা প্রশাসক জনাব আরিফ-উজ- জামান বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ বাহিনীর যৌথ নেতৃত্বে গোপালগঞ্জে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগামী দিনে ও জনগণকে সাথে নিয়ে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবিলায় গোপালগঞ্জ আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews