রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য, নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত,স্বামী আটক নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত,মহাসড়ক অবরোধ। গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জরাজীর্ণ আতংকিত সেবাগ্রহিতা চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা। জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে এতিম শিক্ষার্থীকে চেয়ার ছুড়ে মারলেন শিক্ষক সানাউল্লাহ। গোপালগঞ্জে খাল খনন ও পুন : খনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩।
Title :

নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত,স্বামী আটক

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর রিপন আক্তার (৩২)। তিনি একই গ্রামের বাসিন্দা আশিক মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক মিয়া দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রিপন আক্তার।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews