সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য, নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত,স্বামী আটক নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত,মহাসড়ক অবরোধ। গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জরাজীর্ণ আতংকিত সেবাগ্রহিতা চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা। জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে এতিম শিক্ষার্থীকে চেয়ার ছুড়ে মারলেন শিক্ষক সানাউল্লাহ। গোপালগঞ্জে খাল খনন ও পুন : খনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩।
Title :

হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। হবিগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করে অবৈধভাবে উত্তোলন করা সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনকে ঘিরে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজসংলগ্ন এলাকা, পুরাসুন্দা এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁন এলাকার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে নৌকাযোগে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে।

পরে এসব বালু হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চানপুর খেলার মাঠে এনে স্তুপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাক ও অন্যান্য যানবাহনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ‘জম জম এন্টারপ্রাইজ’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত সিলিকা বালু বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হয়। ওই পেজে যোগাযোগের জন্য মমিনুল ইসলাম মমিনের ব্যবহৃত একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও সংশ্লিষ্ট বিজ্ঞাপন শেয়ার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের কারণে সুতাং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং নদীতীরবর্তী কৃষিজমি, বসতভিটা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মমিনুল ইসলাম মমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জম জম এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠানের মালিক আমি নই। অবৈধ বালু ব্যবসার সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই।” তবে সংশ্লিষ্ট ফেসবুক পেজে তার মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টি এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিজ্ঞাপন শেয়ার হওয়ার বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এদিকে অভিযোগ রয়েছে, প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করার কিছু সময় পর বালু বিক্রিসংক্রান্ত কয়েকটি ফেসবুক পোস্ট সরিয়ে ফেলা হয়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews