শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী
Title :

কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ হাজার শিক্ষার্থীর হাতে একটা করে চারা বিতরণ করে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবী, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পরিচালক মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক প্রশিক্ষণ মাঃ দেলোয়ার হোসেন, পরিচালক প্রশাসন খালিদ আওরঙ্গজেব, পরিচালক গবেষণা ও মূল্যায়ন মোঃ শফিকুল রশিদ, পরিচালক প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ ড. মাকসুদ আলম খান, পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের যুগ্মপরিচালক জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, আ: গনি মিনা, উপপরিচালক মোর্শেদ হাসান মোস্তফাসহ কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া থেকে আগত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ৩০ টি বৃক্ষরোপন করেন।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং পতিত জমিতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews