
মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলম চান নামে এক সাবেক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেলে এ ঘটনা টি জমি সংক্রান্ত বিরোধে হামলায় নিহত ঘটনা টি ঘটে।
নিহত কলম চান ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
স্থানীয় সুত্রে যানা যায় দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে একই এলাকার ফারুক মিয়া ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ফারুক মিয়া ও তার সহযোগীরা তার মায়ের ওপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।