
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জে আজ রবিবার (২৮ জুন) পৌর মিলনায়তন সভাকক্ষে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন – ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডঃ এস এম জিয়াউদ্দিন হায়দার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ – ০২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর । আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফ -উজ -জামান, গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডঃ এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইসতেহারে যে সব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারমধ্যে অন্যতম স্বাস্থ্য খাতের সেবা নিশ্চিত করা । তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা মানসম্মত করার জন্য নজরদারি বৃদ্ধি করা হয়েছে । আপনারা অবগত আছেন, আদ্বদীনের মতো একটি বড় প্রতিষ্ঠানকে তাদের কৃতকর্মের জন্য লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা স্বাস্থ্য সেবা খাতে দুর্নীতি ,অনিয়ম চলমান রাখবে তাদের বিরুদ্ধে এরূপ শাস্তি মূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেন – ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গোপালগঞ্জে স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে এই মর্মে আপনাদেরকে আশ্বস্ত করছি। বিশেষ অতিথির বক্তব্যে, সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, আজ আমরা সত্যিই আনন্দিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ডঃ এস. এম জিয়াউদ্দিন হায়দার স্যারকে পেয়ে। আমরা গোপালগঞ্জ বাসি স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ সরকারি মেডিকেল কলেজে যে সমস্ত সমস্যা রয়েছে যেমন জনবল সংকট , চিকিৎসা সহায়তা সংক্রান্ত টেকনোলজি, মেশিনপত্র দ্রুত ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি । জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ -উজ জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় । দীর্ঘ আলোচনা ও পরামর্শ মূলক বক্তব্যের শেষে জাতীয় ভিটামিন ” এ ” প্লাস ক্যাম্পেইন – ২০২৬ শুভ উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি ডঃ এস এম জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধন শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়।